• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • লালমনিরহাট

শিলাবৃষ্টিতে লালমনিরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফুটো হয়েছে টিনের চালা

লালমনিরহাট প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৬, ১৮:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

লালমনিরহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে ৫টি উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতের আকস্মিক দুর্যোগে জেলায় পাঁচ উপজেলার কয়েকটি গ্রামের অন্তত ৩ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। হেলে পড়েছে কৃষকের ভূট্টা, তামাকসহ নানা ফসল।

​সরেজমিনে দেখা গেছে, শিলাবৃষ্টির দুর্যোগের কবলে পড়া বাড়িগুলোর টিনের ঘরের চালা ফুটো হয়ে গেছে।

জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী এলাকার সইদুল ইসলাম বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই তীব্র বাতাসে ঘর ভেঙে পড়লে পরিবারের সদস্যদের নিয়ে কোনোমতে বাহিরে আসি এবং অন্যত্র আশ্রয় নিয়েছি। পরে শিলাবৃষ্টি শুরু হয়েছে। আমার বাড়ির তিনটি ঘরের চালা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ৪০ হেক্টর জমির ভুট্টা এবং ৩০ হেক্টর জমির শাকসবজি ও তামাক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাঠের বাস্তবতা ভিন্ন।

কৃষকদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ এই সরকারি হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি। শিলাবৃষ্টিতে তামাক পাতা ফুটো হয়ে নষ্ট হয়ে গেছে এবং ফলন্ত ভুট্টার গাছগুলো মাটির সঙ্গে মিশে গেছে।

জেলার ​হাতীবান্ধার উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি ভুট্টা খেত মাটিতে শুয়ে গেছে।’

একই এলাকার কৃষক মাহবুবুর রহমান বলেন, ‘চার দোন (প্রায় এক একর) জমিতে ভুট্টা লাগিয়েছিলাম। অধিকাংশ ভূট্টার গাছ হেলে মাটিতে পড়েছে। কী করবো বুঝে উঠতে পারছি না।’

​ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান জানান, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ও তুষভাণ্ডারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাঈখুল আরিফিন বলেন, ‘গতকাল শিলাবৃষ্টিতে আদিতমারী, হাতিবান্ধার উপজেলার কৃষকের প্রায় ৪০ হেক্টর জমির ভূট্টা ও ৩০ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আরও কাজ চলমান রেখেছি। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’

​লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে পরিদর্শনের কাজ চলছে বলেও জানান তিনি।

/অ

  • লালমনিরহাট
  • শিলাবৃষ্টি
  • ক্ষয়ক্ষতি
এ সম্পর্কিত আরও খবর
ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি
ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস, শিলাবৃষ্টির শঙ্কা
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস, শিলাবৃষ্টির শঙ্কা
নেত্রকোনায় শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
নেত্রকোনায় শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।